৫৩ টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- প্রধান প্রধান বৈদেশিক সরকার, ব্রিটিশ সংবিধান অধ্যায় ১, অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
৫৩ টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- প্রধান প্রধান বৈদেশিক সরকার, ব্রিটিশ সংবিধান অধ্যায় ১, অতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর
১. আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে কোন সংবিধান ?
উত্তর : আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান
২. The motlier of all constitution ' নামে পরিচিত কোন সংবিধান ?
উত্তর: ' The mother of all constitution ' নামে পরিচিত ব্রিটিশ সংবিধান ।
৩ , " English constitution is a living organization . " - কথাটি কে বলেছেন?
উত্তর : " English constitution is a living organization . " কথাটি অধ্যাপক Ogg বলেছেন ।
৪. সংবিধান তৈরি করা হয়নি, বিকাশ লাভ করেছে কোন দেশের সংবিধান সম্পর্কে বলা হয়েছে?
উত্তর : “ সংবিধান তৈরি করা হয়নি , বিকাশ লাভ করেছে ব্রিটিশ সংবিধান সম্পর্কে বলা হয়েছে ।
৫. “ ব্রিটিশ সংবিধান হলাে বিরতিবিহীন ক্রমবিকাশ মান সংবিধান । " উক্তিটি কে করেছেন ?
উত্তর । “ ব্রিটিশ সংবিধান হলাে বিরতিহীন ক্রমবিকাশ মান সংবিধান " উক্তিটি করেছেন অধ্যাপক মাইনার ।
৬ . সংবিধান কী?
উত্তর : সংবিধান হলাে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করার নীতিসমূহ , যা দলিলে লিপিবদ্ধ থাকে ।
৭. ব্রিটেনের সংবিধান কত বছরের ক্রমবিকাশের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে ?
উত্তর : ব্রিটেনের সংবিধান দীর্ঘ পনেরাে'শ বছরের ক্রমবিকাশের মধ্য দিয়ে বর্তমান রূপ পরিগ্রহ করেছে ।
৮. ব্রিটিশ সংবিধানের উৎস প্রধানত কত প্রকার ও কী কী?
উত্তর: ব্রিটিশ সংবিধানের উৎস প্রধানত দুই প্রকার । যথা : ১ , সাংবিধানিক আইন ও ২. সাংবিধানিক রীতিনীতি ।
৯. সাংবিধানিক আইন কী?
উত্তর: সাংবিধানিক আইন বলতে সংবিধানের সেই অংশকে বুঝায় যা আদালত কর্তৃক স্বীকৃত ও বলবৎযােগ্য হয় ।
১০. সাংবিধানিক আইনের উৎসগুলাে উল্লেখ কর।
উত্তর : সাংবিধানিক আইনের উৎসগুলাে হলাে- ১. ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র , ২, পা , মেন্ট প্রণীত আইন বা বিধিবদ্ধ আইন ও ৩, বিচার বিভাগীয় সিদ্ধান্ত।
১১. সাংবিধানিক রীতিনীতি বা প্রথা কী?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথা বলতে সংবিধানের সেই অংশকে বুঝায় , যা আদালত কর্তৃক বলবৎযােগ্য নয় , কিন্তু জনমত ও ঐতিহ্যের বলে প্রযােজ্য হয়।
১২. সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসমূহ উল্লেখ কর ।
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথার উৎসসমূহ হলাে- ১. প্রথাগত আইন বা সাধারণ আইন , ২. দেশাচার ও ৩. সংবিধানসংক্রান্ত গ্রন্থ।
১৩, ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লিখ ।
উত্তর : ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য হলাে : ১. অলিখিত ও ২. সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য ।
১৪, ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য কত প্রকার ও কী কী ?
উত্তর : ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য দুই প্রকার । যথা : ১. সাধারণ বৈশিষ্ট্যসমূহ এবং ২. মৌলিক বৈশিষ্ট্যসমূহ ।
১৫. ব্রিটেনের সংবিধানের কয়েকটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : ব্রিটেনের সংবিধানের কয়েকটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হলাে- অলিখিত , এককেন্দ্রিক , সংসদীয় গণতন্ত্র , সুপরিবর্তনীয় , সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য , আইনের অনুশাসন প্রভৃতি।
১৬. ব্রিটিশ সংবিধানের কোন উৎসের ওপর ইংরেজ জাতির শাসনব্যবস্থা আবর্তিত ও নিয়ন্ত্রিত হয়?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি বা প্রথার ওপর ইংরেজ জাতির শাসনব্যবস্থা আবর্তিত ও নিয়ন্ত্রিত হয়।
১৭. সাংবিধানিক রীতিনীতি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
উত্তর : সাংবিধানিক রীতিনীতি কথাটি সর্বপ্রথম অধ্যাপক ডাইসি ব্যবহার করেন।
১৮. জে, এস, মিল সাংবিধানিক রীতিনীতিকে কী হিসেবে অভিহিত করেছেন?
উত্তর: জে . এস . মিল সাংবিধানিক রীতিনীতিকে সংবিধানের অলিখিত বিধান হিসেবে উল্লেখ করেছে।
১৯ , কে সাংবিধানিক রীতিনীতিকে সাংবিধানিক প্রথা হিসেবে অভিহিত করেছেন?
উত্তর : অ্যানসন ( Anson ) সাংবিধানিক রীতিনীতিকে সাংবিধানিক প্রথা হিসেবে অভিহিত করেছেন।
২০. কীসের মধ্য দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে?
উত্তর : সাংবিধানিক রীতিনীতির মধ্য দিয়ে ব্রিটেনের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন ঘটেছে ।
২১. ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিকে কীসের দ্বারা চার ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর : ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতিকে তাদের নিয়ন্ত্রণের এলাকার ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয়েছে।
২২. ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির শ্রেণিবিভাগ চারটি উল্লেখ কর ।
উত্তর : ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতির চারটি শ্রেণিবিভাগ হলাে ১. রাজার বিশেষাধিকার সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি। 2. ক্যাবিনেট ব্যবস্থা সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি। 3. পার্লামেন্ট সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি । ৪ . কমনওয়েল সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি ।
২৩, সাংবিধানিক রীতিনীতি মান্য করা হয় কেন ?
উত্তর : জনমতের চাপ , ক্যাবিনেট ব্যবস্থার অস্তিত্ব , ব্রিটিশ জাতির রক্ষণশীলতা ও ঐতিহ্য প্রিয়তা , ভারসাম্য রক্ষা প্রভৃতি কারণে সাংবিধানিক রীতিনীতি মান্য করা হয় ।
২৪. সর্বপ্রথম আইনের অনুশাসন কথাটি ব্যবহার করেন কে?
উত্তর : সর্বপ্রথম আইনের অনুশাসন কথাটি ব্যবহার করেন অধ্যাপক ডাইসি।
২৫. আইনের অনুশাসনের মূল অর্থ কী ?
উত্তর: আইনের অনুশাসনের মূল অর্থ হলাে আইনের প্রাধান্য।
26. কে আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন ?
উত্তর: রােমান দার্শনিক সিসেরাে আইনের অনুশাসনকে সভ্যতার ভিত্তিস্বরূপ বলে উল্লেখ করেছেন ।
২৭. ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূলভিত্তি ও রক্ষক কোনটি ?
উত্তর : ব্রিটিশ নাগরিকদের অধিকার ও স্বাধীনতার মূলভিত্তি ও রক্ষক আইনের অনুশাসন।
২৮. আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত ব্যাখ্যা করেন কে?
উত্তর : আইনের অনুশাসন ধারণাটি বিস্তৃত্ব ব্যাখ্যা করেন অধ্যাপক ডাইসি।
২৯. আইনের অনুশাসনের ধারণা কে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন?
উত্তর : উনবিংশ শতাব্দীতে এম . ভি . ডাইসি আইনের অনুশাসনের ধারণাকে বিস্তৃত্বভাবে ব্যাখ্যা করেন।
৩০. ডাইসি তার কোন গ্রন্থে আইনের অনুশাসন ধারণাটির বিস্তৃত্ব ব্যাখ্যা করেন ?
উত্তর : ডাইসি ১৮৮৫ সালে প্রকাশিত তার ' An Introduction to the Law of the Constitution ' নামক গ্রন্থে আইনের অনুশাসনের বিস্তৃত ব্যাখ্যা দেন ।
৩১ , " The British constitution is the mother of all constitution " উক্তিটি কার ?
উত্তর : অধ্যাপক মনরাে । [ জা , বি , ২০১০ ]
৩২. " An Introduction to the law of the constitution ." গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্রফেসর ডাইসি । [ জা , বি , ২০১০ ]
33. ম্যাগনাকার্টা কী ?
উত্তর : ম্যাগনাকার্টা হলাে একটি চুক্তি যা ১২১৫ সালে সম্পাদিত হয় ।
৩৪ , কখন ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল গৃহীত হয় ?
উত্তর : ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে অধিকারের বিল গৃহীত হয় ।
৩৫. ব্রিটেনের গৌরবময় বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তর : ১৬৮৮ সালে ।
৩৬ , আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর : আইনের অনুশাসন তত্ত্বের প্রবক্তা ডাইসি ।
৩৭ . ' Magna Carta ' কোথায় স্বাক্ষরিত হয় ?
উত্তর : রানীমিড প্রান্তরে Magnacara ' স্বাক্ষরিত হয় ।
38.. ' Parliamentary Government in Britain ' গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : H.J. LASKI ( লাস্কি )
৩৯ , ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয় ?
উত্তর : ১২১৫ সালে । [ জা , বি , ২০১৫ )
৪০. কমন ল কী ?
উত্তর : ব্রিটেনের প্রচলিত আইন ব্যবস্থাঝে কমন ল বলে ।
৪১, . ব্রিটিশ শাসনব্যবস্থায় সর্বাপেক্ষা শক্তিশালী কার্যনির্বাহী সংস্থা কোনটি ?
উত্তর : ব্রিটিশ পার্লামেন্ট ।
৪২ , " The English Constitution ' CONTI
উত্তর । ওয়াটার বেজট ।
৪৩ , ব্রিটিশ সংবিধানের মূল উৎস দুটি কী ?
উত্তর : ১. প্রথা বা শাসন তান্ত্রিক রীতিনীতি ও ২. শাসনতান্ত্রিক আইন ।
৪৪. ব্রিটিশ সংবিধানের দুটি উৎসের নাম লিখ । [ জা , বি , ২০১০ ]
উত্তরঃ ১. প্রথা ও ২ , শাসনতান্ত্রিক আইন ।
৪৫, ব্রিটিশ শাসনতন্ত্রের প্রকৃতি কী ?
উত্তর : সংসদীয় গণতন্ত্র।
৪৬. ব্রিটেনের সংবিধান কোন প্রকৃতির ?
উত্তর : অলিখিত ও সুপরিবর্তনীয় ।
৪৭, ব্রিটেনের সাংবিধানিক বা রাষ্ট্রীয় নাম কী?
উত্তর : The United Kingdom of Great Britain and north Ireland .
৪৮. 'UK ' র পূর্ণরূপ কী ?
উত্তর : United Kingdom .
৪৯. বিল অব রাইটস কত সালে অনুমােদিত হয় ? [ জা . বি . ২০১৩ ]
উত্তর : ১৮৮৯ সালে Bill of Rights অনুমােদিত হয়।
৫০."The British constitution is constitution of never ending evolution উক্তিটি কার ?
উত্তর : স্যার আই জেনিংস -এর ।
51. কোন কোন দেশ নিয়ে যুক্তরাজ্য গঠিত হয় ?
উত্তর : ইংল্যান্ড , ওয়েলস , স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড।
৫২. “ ব্রিটিশ সংবিধান তৈরি করা হয়নি গড়ে উঠেছে ” -উক্তিটি কার ?
উত্তর : আইডর জেনিংস ( Ivor Jennings ) এর ।
৫৩. Magna Carta কাদের মধ্যে সম্পাদিত হয় ?
উত্তর : রাজা জন ও বারণদের মধ্যে ।
--------------------------------------------
প্রশ্ন: লোক প্রশাসন কাকে বলে? অথবা, লোক প্রশাসন এর সংজ্ঞা দাও।
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? তার সংক্ষিপ্ত পরিচয় লিখ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন