প্রশ্ন ৷ সংবিধান কাকে বলে? অথবা, সংবিধান বলতে কী বুঝ? অথবা, সংবিধান কী?
উত্তর:
ভূমিকা : প্রত্যেক রাষ্ট্রেরই একটি সংবিধান থাকে । সংবিধানই হচ্ছে কোনাে রাষ্ট্র বা সরকারের প্রধান চালিকাশক্তি । প্রত্যেক রাষ্ট্রের জন্যই এটা অপরিহার্য । সংবিধানবিহীন রাষ্ট্র কর্ণধারবিহীন জাহাজের সঙ্গে তুলনীয় । গ্রিক দার্শনিক এরিস্টটল হতে শুরু করে অদ্যাবধি বহু চিন্তাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন । এসব সংজ্ঞা হতে সংবিধানের যথার্থ প্রকৃতি ও স্বরূপ অনুধাবন করা যায় ।
সংবিধান : সাধারণভাবে বলতে গেলে একটি দেশের সরকার কীভাবে গঠিত ও পরিচালিত হবে সে সম্পর্কে বিভিন্ন নিয়মাবলির সমষ্টিকে সংবিধান বলা হয় । সংবিধানকে ভিত্তি করেই সরকার সংঘটিত হয় এবং এটা সরকারের বিভিন্ন বিভাগ । যেমন- শাসন বিভাগ , আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করে দিয়ে এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করে । এরিস্টটল সংবিধানকে ব্যাখ্যা করেছেন এভাবে , “ সংবিধান এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের OM CETER PATRICK " (Constitution is the way of life that the state has chosen for itself.)
প্রামাণ্য সংজ্ঞা : সংবিধান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর অভিমত রয়েছে। নিম্নে উল্লেখযােগ্য কয়েকজনের সংজ্ঞা প্রদান করা হলাে।
সি , এফ . অট্রং ( CF Strong ) এর মতে , “ সংবিধান হলাে এমন কতকগুলাে নিয়মের সমষ্টি , যা দ্বারা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করা হয় ।
"লর্ড ব্রাইস ( Lord Bryce ) এর মতে, “ সংবিধান হলাে সেসব নিয়মকানুন ও রীতিনীতির সমষ্টি , যেগুলাে রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে ।
” অধ্যাপক এইচ , ফাইনার ( Prof. H. Finer ) এর মতে, “ মৌলিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলাের সুসম ব্যবস্থাই সংবিধান ।
” Cf. F. RUTE ( KC Wheare ) 47 266 , " Constitution is that body of rules which regulates the ends for which and of the organs through which the powers of the government is exercised . " AB Dicey 47 16 , " Constitutions as the products of all rules which directly or indirectly affect the distributions or the exercise of the sovereign powers in the state . "
Prof. Ogg and Zink বলেছেন , " Constitution is the fundamental_law of special sanctity outlining the structure of a governmental system . "
উপসংহার : উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে , একটি দেশের সংবিধানের মধ্যে ঐ দেশের । পরিচালনার যাবতীয় সব বিষয়াদি খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয় । একটি সুষ্ঠু সংবিধান ছাড়া কোনাে দেশ ভালােভাবে পরিচালিত হতে পারে না । তাই বলা হয় সংবিধান হলাে রাষ্ট্রপরিচালনার চাবিকাঠি । সুতরাং সংবিধান হলাে সেই নিয়মের সমষ্টি যা সরকারের ক্ষমতা নির্ধারণ করে , বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন করে , নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ণয় করে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন