Magnacarta বা মহাসনদ কী ? অথবা, ম্যাগনাকার্টা বলতে কী বুঝ? ম্যাগনাকার্টা মহাসনদ কী?

 প্রশ্না | Magnacarta বা মহাসনদ কী ? অথবা, ম্যাগনাকার্টা বলতে কী বুঝ?



উত্তর ভূমিকা : ব্রিটিশ শাসনতন্ত্র পঠনের পেছনে নানা ঐতিহাসিক চুক্তি বিশেষ ভূমিকা রাখে । ব্রিটেনের যতগুলাে সনদ রয়েছে তার মধ্যে ম্যাগনাকার্টা অন্যতম । এটি ১২১৫ সালের ১৫ জুন রুনিমিড প্রান্তরে রাজা জন ও বরনদের মধ্যে সম্পাদিত হয় । এ সনদের মাধ্যমে রাজার সীমাহীন ক্ষমতা অনেকটা নিয়ন্ত্রণ হয় এবং স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তে নিয়মতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পথ প্রশস্ত হয়।

 Magnacarta বা মহাসনদ : ত্রয়ােদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় হেনরির পুত্রদ্বয় রিচার্ভ ও জন স্বৈরাচারী ও খামখেয়ালি পনার মাধ্যমে রাজ্যপরিচালনা করতাে । রাজা জনের স্বেচ্ছামূলক কার্যকলাপে ভূস্বামীর অতিষ্ঠ হয়ে রাজার ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেন । আবার ১১৮৮ সালে দ্বিতীয় হেননি অস্থাবর সম্পত্তির উপর কর ধার্য করে ক্রুসেডের ব্যায়ভার সংকুলানের জন্য এ কর ধার্য ছিলাে অপরিহার্য । অবশেষে ১২১৫ সালের ১৫ ই জুন রুনিসিড প্রান্তরে রাজা জন ও ব্যারনদের মধ্যে এক ঐতিহাসিক মহাসনদ সম্পাদিত হয় । এ সনদের মাধ্যমে রাজা জন ব্যারনদের অনেক দাবি মেনে নেয় । এ সনদের মাধ্যমে রাজার ক্ষমতা নিয়ন্ত্রিত হয় । তার কর্তৃত্বে হস্তক্ষেপ করা হয় । রাজা জন এই সনদের মাধ্যমে জনগণের চাপে পড়ে কতকগুলাে গুরুত্বপূর্ণ ঘােষণা করতে বাধ্য হন ।


উপসংহার : পরিশেষে বলা যায় যে , ক্ষমতা লিন্দু রাজা সহজে এ সনদে স্বাক্ষর করতে চাননি । সুকল সামন্ত মিলে রাজাকে লন্ডনের এক দ্বীপে বন্দি করে এ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন । ব্রিটেনের শাসনতান্ত্রিক বিবর্তনের ধারায় ম্যাগনাকার্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এ সনদের মাধ্যমে রাজা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয় । এ সনদের ফলে বিচার বিভাগ অনেকটা নিরপেক্ষ ছিল । তাই ম্যাগনাকার্টাকে ব্রিটিশ গণতন্ত্র ও ব্যক্তিস্বাধীনতার ভিত্তি প্রস্তর হিসেবে অভিহিত করা হয় । )

মন্তব্যসমূহ