প্রশ্ন:: লোক প্রশাসন কাকে বলে? অথবা, লোক প্রশাসন এর সংজ্ঞা দাও। অথবা, লোক প্রশাসন বলতে তুমি কি বুঝ? 17-092020
প্রশ্ন:: লোক প্রশাসন কাকে বলে?
অথবা, লোক প্রশাসন এর সংজ্ঞা দাও।
অথবা, লোক প্রশাসন বলতে তুমি কি বুঝ?
[জা. বি. ২০১০, ২০১২, ২০১৩]
উত্তর: ভূমিকা: বিজ্ঞানের ক্রমবর্ধমান অগ্রগতির ফলে রাষ্ট্রের
ভূমিকা অপরিহার্য হয়ে পড়েছে। তাই বিজ্ঞান ও কারিগরি বিদ্যার উন্নতির সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞান,
সমাজবিজ্ঞান ও অর্থনীতি চর্চার পাশাপাশি লোক প্রশাসনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
লোক প্রশাসন:- লোক প্রশাসন এর ইংরেজি প্রতিশব্দ হরো public
administration. Public অর্থ জনসাধারণ আর
administration অর্থ প্রশাসন। সুতরাং লোক প্রশাসন মানে হলো জনগণের
প্রশাসন।
প্রামাণ্য সংজ্ঞা:- বিভিন্ন মনীষী বিভিন্ন ভাবে লোক প্রশাসন
এর সংজ্ঞা দিয়েছেন। যেমন-
লোক প্রশাসন এর জনক উড্রো উইলসনের (Woodrow wilson)মতে সরকারি
আইনের বিস্তারিত ও সওব্যবস্থিত প্রয়োগই হচ্ছে লোক প্রশাসন।

জি. ডি. (G. D. white) বলেছেন ”লোক প্রশাসন হলো সেসব কার্যাবলির সমষ্টি, যাদের উদ্দেশ্য হলো সরকারি নীতিমালা বাস্তবায়ন করা”।
উপসংহার:- উপর্যুক্ত আলোকে বলা যায় যে, জনকল্যাণের উদ্দেশ্য
সাধরে লক্ষ্যে সরকারের সকল বিভাগের কার্যাবলি সম্পাদনের জন্য ব্যবস্থাপনাগত কলা কৌশলের
সমষ্টি এবং এগুলোর পরিকল্পিত ও সমন্বিত ব্যবহারই হচ্ছে লোক প্রশাসন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন