রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? তার সংক্ষিপ্ত পরিচয় লিখ, অথবা , কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ? তাঁর পরিচয় দাও ।

প্রশ্ন ৷১ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ? তার সংক্ষিপ্ত পরিচয় লিখ। 

অথবা , কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ? তাঁর পরিচয় দাও ।



উত্তর ভূমিকা: রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানিগণ অবদান রেখেছেন । রাষ্ট্রচিন্তাকে তিনটি যুগে বিভক্ত করা হয়েছে । প্রথম পর্যায়ে অবদান রাখেন প্লেটো , এরিস্টটল , সক্রেটিস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানিগণ । দ্বিতীয় পর্যায় অর্থাৎ মধ্যযুগে অবদান রাখেন সেন্ট অগাস্টিন , সেন্ট টমাস একুইনাস, মার্সেলিও অব পাদুয়া  প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী । আধুনিক যুগে রাষ্ট্রবিজ্ঞানে অবদান রাখেন  ম্যাকিয়াভেলি, লক , রুশাে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ।


 রাষ্ট্রবিজ্ঞানের জনক: রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় গ্রিক দার্শনিক এরিস্টটলকে । কারণ রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে এরিস্টটল এমন একজন দার্শনিক যাঁর বিজ্ঞানসম্মত তত্ত্ব , চিন্তাধারা , সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি আজও সর্বকালের গ্রহণযােগ্যতা নিয়ে বিদ্যমান । প্রায় আড়াই হাজার বছর পূর্বে জন্মগ্রহণ করেও তিনি রাষ্ট্র ও সরকারের সমস্যা নিয়ে যেসব বাস্তব আলােচনা করেছেন তা বিস্ময়কর ।


 তিনি রাষ্ট্রদর্শনে যে প্রতিভার নিদর্শন রেখেছেন তার প্রমাণ পাওয়া যায় তার "The politics ' গ্রন্থের মাধ্যমে । এরিস্টটল - ই সর্বপ্রথম বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়ােগ করে রাজনৈতিক চিন্তা , কর্মকাণ্ড ও অধ্যয়নকে বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করান । তাঁর রাষ্ট্রদর্শনে এসব মূল্যবান তত্ত্ব ও ব্যাখ্যার জন্য রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে তিনিই সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেন ।


এরিস্টটলের সংক্ষিপ্ত পরিচয়: গ্রিক দার্শনিক এরিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ অব্দে ম্যাসিডনের উপকূলবর্তী থ্রেস প্রদেশের অন্তর্গত স্ট্যাগিরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। এরিস্টটলের পিতা নিকো মেখাল ছিলেন ম্যাসিডনের রাজা আমিভাস এর সভা চিকিৎসক। এরিস্টটল তাঁর শেষ জীবনে এথেন্স ত্যাগ করে ইউবিয়ার অন্তর্গত চ্যালসিস শহরে গমন করেন। সেখানে কিছুদিন অবস্থান করার পর খ্রিষ্টপূর্ব ৩২২ অব্দে এরিস্টটল মৃত্যুবরণ করেন। 


উপসংহার : পরিশেষে বলা যায় , এরিস্টটল তাঁর জীবদ্দশায় রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। 

মন্তব্যসমূহ