52-120 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় 2, সক্রেটিস ও প্লেটো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
52-120 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় 2, সক্রেটিস ও প্লেটো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৫২. সক্রেটিসের চেহারা কেমন ছিল ?
উত্তর : সক্রেটিসের চেহারা ছিল বেঁটে , মােটা , কুৎসিত এবং কিম্ভুতকিমাকারে ।
৫৩ , প্রকৃত ও অপ্রকৃত এই দু'প্রকার জ্ঞানের ভিত্তিতে কয় প্রকার সদগুণ গড়ে উঠে ?
উত্তর : দু'প্রকার ।
৫৪. দার্শনিক ত্রয়ী কী ?
উত্তর : সক্রেটিস , প্লেটো ও এরিস্টটলকে তিন জন দার্শনিককে দার্শনিক ত্রয়ী বলে ।
৫৫. গ্রিক চিন্তা জগতের এক উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের সর্বাপেক্ষা যােগ্য ও অন্যতম শিষ্য কে ছিলেন ?
উত্তর : গ্রিক চিন্তা জগতের এক উজ্জ্বল নক্ষত্র সক্রেটিসের সর্বাপেক্ষা যােগ্য ও অন্যতম শিষ্য COTT ( Plato )
৫৬ , প্লেটো কখন জন্মগ্রহণ করেন ? [ জা . বি , ২০১২
উত্তর : প্লেটো খ্রিষ্টপূর্ব ৪২৭ অব্দে জন্মগ্রহণ করেন ।
৫৭ , প্লেটো কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর : প্লেটো এথেন্সে জন্মগ্রহণ করেন ।
৫৮ , প্লেটোর পিতা এবং মাতার নাম কী ?
উত্তর : পিতা এরিস্টোন ( Aristone ) এবং মাতা পেরিস্টিওন ( Peristion ) ।
৫৯ , প্লেটো কত বছর বয়সে সক্রেটিসের সংস্পর্শে আসেন ?
উত্তর : প্লেটো বিশ বছর বয়সে সক্রেটিসের সংস্পর্শে আসেন ।
৬০ , প্লেটো বিভিন্ন দেশ ভ্রমণ করে কবে আবার এথেন্সে প্রত্যাবর্তন করেন ?
উত্তর : প্লেটো বিভিন্ন দেশ ভ্রমণ করে খ্রিষ্টপূর্ব ৩৮৬ অব্দে আবার এথেন্সে প্রত্যাবর্তন করেন ।
61.প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী ? [ জা . বি . ২০১০ , ২০১২ , ২০১৪ ]
উত্তর : প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম একাডেমি ।
62. প্লেটো কত অব্দে একাডেমি প্রতিষ্ঠা করেন ? [ জা . বি . ২০১৬ ]
উত্তর : প্লেটো খ্রিষ্টপূর্ব ৩৮৭ অব্দে একাডেমি প্রতিষ্ঠা করেন ।
৬৩ , প্লেটো কত বছর বিনা পারিশ্রমিকে একাডেমিতে শিক্ষাদান করেন ?
উত্তর : প্লেটো ৪০ বছর বিনা পারিশ্রমিকে একাডেমিতে শিক্ষাদান করেন ।
৬৪ , বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠ কোনটি ?
উত্তর : বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীট প্লেটোর একাডেমি ।
৬৫. প্লেটোর একাডেমি যেসব শিষ্য তৈরি করেছিলেন তাদের মধ্যে দিকপাল ছিলেন কে ?
উত্তর : প্লেটোর একাডেমি যেসব শিষ্য তৈরি করেছিলেন তাদের মধ্যে দিকপাল ছিলেন এরিস্টটল ।
66. কবে প্লেটোর একাডেমি বন্ধ করে দেওয়া হয় ?
উত্তর : ৫২৯ সালে একাডেমি বন্ধ করে দেওয়া হয় ।
৬৭ . কে প্লেটোর একাডেমি বন্ধ করে দেন ?
উত্তর : ম্রাট ইউস্টিনিয়ান ( Eustinian ) প্লেটোর একাডেমি বন্ধ করে দেন ।
৬৮. যে গণিত বুঝে না এ বিদ্যাঙ্গনে প্রবেশের কোনাে অধিকার তার নেই ।'- কোথায় লেখা থাকতাে ?
উত্তর : একাডেমির প্রবেশপথে , দরজায় , দেয়ালে লেখা থাকতাে ।
৬৯. একাডেমি কত বছর ধরে জ্ঞান বিতরণে নিযুক্ত ছিল ?
উত্তর : প্লেটোর প্রতিষ্ঠিত একাডেমি প্রায় ১০০০ বছর ধরে জ্ঞান বিতরণে নিযুক্ত ছিল ।
৭০ , প্লেটো কবে মারা যান ?
উত্তর । প্লেটো খ্রিষ্টপূর্ব ৩৪৭ অব্দে মারা যান ।
৭১. প্লেটো কত বছর বয়সে মারা যান ?
উত্তর : ৮০ বছর বয়সে প্লেটো মারা যান ।
৭২. প্লেটোর সর্বমােট রচনার সংখ্যা কত ?
উত্তর : প্লেটোর সর্বমােট রচনার সংখ্যা ২৪ টি ।
৭৩ , ' The Cows ' গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : প্লেটো । [ জা , বি , ২০১৬ )
৭৪. " The Republic ' গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর : প্লেটো ।
৭৫, প্লেটোর রচনাসামগ্ৰী কী নামে পরিচিত ছিল ?
উত্তর : প্লেটোর রচনাসামগ্রী ডায়ালগস ( Dialogues ) নামে পরিচিত ছিল ।
76. ডায়ালগসের কথক কে ছিলেন ?
উত্তর : ডায়ালগসের কথক প্লেটোর শিক্ষাগুরু সক্রেটিস ছিলেন ।
৭৭. প্লেটোর Dialogue এর সংখ্যা কত ?
উত্তর : প্লেটোর Dialogue এর সংখ্যা প্রায় তিন ডজন ।
৭৮. প্লেটোর উল্লেখযােগ্য কয়েকটি গ্রন্থের নাম কী ?
উত্তর : প্লেটোর উল্লেখযােগ্য কয়েকটি গ্রন্থের নাম 26T- The Republic , The Stateman , The Laws .
৭৯. প্লেটোর সর্বাধিক উল্লেখযােগ্য গ্রন্থ কোনটি ? [ জা . বি . ২০১০ , ২০১২ ] অথবা , প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী ?
উত্তর : প্লেটোর সর্বাধিক উল্লেখযােগ্য The Republic নামক গ্রন্থটি ।
৮০ . ' The Republic ' গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত ?
উত্তর : ' The Republic ' গ্রন্থটি ১০ টি খণ্ডে বিভক্ত ।
৮১. প্লেটোর রিপাবলিক’- এর মূল প্রতিপাদ্য কী ছিল ?
উত্তর : প্লেটোর রিপাবলিক'- এর মূল প্রতিপাদ্য Virtue is Knowledge ( পুণ্যই জ্ঞান ) ।
৮২. রিপাবলিক ’ গ্রন্থের বিকল্প শিরােনাম কি ? [ জা . বি . ২০১৭ )
উত্তর : ‘ রিপাবলিক ' গ্রন্থের বিকল্প শিরােনাম হলাে ' Concerning Justice ' বা ন্যায় ধর্ম ।
৮৩ , প্লেটো তার ৮০ বছরের মধ্যে কত বছর জীবন ও জগতের নানা ক্ষেত্রে সাধনায় নিমগ্ন ছিলেন ?
উত্তর : ৬৮ বছর নানা সাধনায় নিমগ্ন ছিলেন ।
৮৪ , “ প্লেটোর পারিবারিক আভিজাত্য তার চিন্তাধারাকে বহুলাংশে প্রভাবিত করেছিল ” - উক্তিটি কে করেছেন ?
উত্তর : উক্তিটি সেবাইন ( Sabine ) করেছেন ।
৮৫ , প্লেটোর রাষ্ট্রদর্শনের প্রধান উদ্দেশ্য কী ছিল ?
উত্তর : প্লেটোর রাষ্ট্রদর্শনের প্রধান উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র গঠন করা ।
৮৬ , “ রাষ্ট্র পাশবিক শক্তির ফলশ্রুতি ন , মানুষের প্রয়ােজনের তাগিদেই রাষ্ট্র গঠিত হয় । ” -উক্তিটি কার ?
উত্তর : “ রাষ্ট্র পাশবিক শক্তির ফলশ্রুতি নয় , মানুষের প্রয়ােজনের তাগিদেই রাষ্ট্র গঠিত হয় । -উক্তিটি প্লেটোর । | "
৮৭ , প্লেটোর তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়ভাগে । [ জা . বি . ২০১৩ ] ।
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের জনগােষ্ঠী তিন ভাগে । বিভক্ত ।
৮৮ , প্লেটো আদর্শ রাষ্ট্রের শ্রেণি তিনটি কী কী ?
উত্তর : শাসক শ্রেণি , যােদ্ধা শ্রেণি এবং শ্রমিক । উৎপাদক শ্রেণি ।
৮৯ , ‘ অবিমিশ্র অভিজাততন্ত্রই আদর্শ রাষ্ট্র । ” - উক্তিটি কার ?
উত্তর ‘ অবিমিশ্র অভিজাততন্ত্রই আদর্শ রাষ্ট্র ।'- উক্তিটি প্লেটোর ।
৯০ , কে গণতন্ত্রকে নিকৃষ্টতম এবং মুর্থের শাসনব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন ?
উত্তর : প্লেটো গণতন্ত্রকে নিকৃষ্টতম এবং মূখের শাসনব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন ।
91. প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের কর্ণধার কে ?
উত্তর : প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের কর্ণধার দার্শনিক রাজা ।
৯২. প্লেটোর আদর্শ রাষ্ট্রে কোনটির স্থান ছিল না ?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রে গণতন্ত্রের স্থান ছিল ।
৯৩. ' Prophet of the new world ' বলা হয় কাকে ?
উত্তর : ' Prophet of the new world ' বলা হয় প্লেটোকে ।
৯৪. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারক ও বাহক কোন শ্রেণি ?
উত্তর : অভিভাবক শ্রেণি ( দার্শনিক রাজা ) ।
৯৫. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কারা ? [ জা , বি , ২০১৫ ]
উত্তর: দার্শনিকরা।
৯৬. প্লেটোর আদর্শ রাষ্ট্রের অভিভাবকদের কী গুণের অধিকারী হতে হবে ?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের অভিভাবকদের প্রজ্ঞা । ও সাহস এর অধিকারী হতে হবে ।
৯৭. প্লেটোর ‘ দি রিপাবলিক ' গ্রহের মূল প্রতিপাদ্য বিষয় কী ?
উত্তর । প্লেটোর ‘ দি রিপাবলিক ' গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয় ন্যায়বিচার তত্ত্ব ।
৯৮ , “ দি রিপাবলিকের রাষ্ট্রীয় মতবাদ চূড়ান্ত রূপলাত করেছে ন্যায়বিচারের ধারণায় । ” - উক্তিটি কার ?
উত্তর : “ দি রিপাবলিকের রাষ্ট্রীয় মতবাদ চূড়ান্ত রূপলাভ করেছে ন্যায়বিচারের ধারণায় । ” - উক্তিটি সেবাইন ( Sabine ) এর ।
99. ORI Justice শব্দটি কোন শব্দের পরিবর্তে ব্যবহার করা
উত্তর : Justice শব্দটি গ্রিক শব্দ Dikisune এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে ।
১০০. Dikisune শব্দের অর্থ কী ?
উত্তর : Dikisune শব্দের অর্থ ন্যায়ভিত্তিক কাজ করা ।
১০১ , “ সত্য কথা বলা এবং ঋণ পরিশােধ করার মধ্যে ন্যায়বিচার নিহিত । ” -উক্তিটি কার ?
উত্তর : “ সত্য কথা বলা এবং ঋণ পরিশােধ করার মধ্যে ন্যায়বিচার নিহিত । ” -উক্তিটি বৃদ্ধ সােফিস্ট সেফালাসের ।
১০২. “ ন্যায়বিচার হচ্ছে প্রত্যেককে তার প্রাপ্য প্রদান করা । ” - উক্তিটি কার ?
উত্তর : “ ন্যায়বিচার হচ্ছে প্রত্যেককে তার প্রাপ্য প্রদান করা । ” - উক্তিটি পলিমার্কাসের ।
১০৩ , ন্যায়বিচার হচ্ছে বলবানের স্বার্থ সংরক্ষণ করা । -উক্তিটি কার ?
উত্তর : ন্যায়বিচার হচ্ছে বলবানের স্বার্থ সংরক্ষণ করা । -উক্তিটি গ্রাসিমেকাসের ।
১০৪ , “ শাসক যখন ন্যায়বান , আইন তখন নিপ্রয়ােজন , আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ , আইন তখন নিরর্থক । ” - উক্তিটি কার ? [ জা , বি , ২০১৭ ]
উত্তর : প্লেটোর ।
১০৫ , “ ন্যায়ধর্ম হচ্ছে সেই উদারনীতি , যা যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক ব্যক্তিকে স্ব - স্ব প্রাপ্য দেওয়ার নিশ্চয়তা বিধান করে । ” - উক্তিটি কে করেছেন ?
উত্তর : “ ন্যায়ধর্ম হচ্ছে সেই উদারনীতি , যা যােগ্যতার ভিত্তিতে প্রত্যেক ব্যক্তিকে স্ব - স্ব প্রাপ্য দেওয়ার নিশ্চয়তা বিধান করে । ” উক্তিটি করেছেন প্লেটো ।
১০৬. প্লেটোর মতে মানবাত্মা কয়টি অংশে বিভক্ত ?
উত্তর : প্লেটোর মানবাত্মা ৩ টি অংশে বিভক্ত ।
১০৭. মানবাত্মার তিনটি শ্রেণিবিভাগ কী কী ?
উত্তর : মানবাত্মার তিনটি শ্রেণিবিভাগ হলাে- প্রজ্ঞা , বিক্রম ও প্রবৃত্তি ।
১০৮. প্লেটোর ন্যায়বিচার সংক্রান্ত ধারণার কয়টি রূপ দেখা যায় ?
উত্তর : প্লেটোর ন্যায়বিচার সংক্রান্ত ধারণায় দুটি রূপ দেখা যায় ।
১০৯ , প্লেটোর ন্যায়বিচারের দুটি রূপ কী কী ?
উত্তর : সামাজিক ন্যায়বিচার ও ব্যক্তিগত ন্যায়বিচার ।।
১১০ , প্লেটোর মতে নৈতিক উর্ষের কয়টি গুণ বিদ্যমান ?
উত্তর : প্লেটোর মতে নৈতিক উৎকর্ষের ৪ টি গুণ বিদ্যমান ।
১১১. নৈতিক উৎকর্ষের চারটি গুণ কী কী ?
উত্তর : সাহস , মিতাচার / আত্মসংযম এবং ন্যায়বিচার ।
১১২. প্লেটোর সাম্যবাদের মূলভিত্তি কী ?
উত্তর : প্লেটোর সাম্যবাদের মূলভিত্তি আদর্শ রাষ্ট্রতত্ত্বের ন্যায়নীতি
১১৩ , “ দি রিপাবলিক গ্রন্থের কত নং অধ্যায়ে সাম্যবাদ । তত্ত্বের আলােচনা করা হয়েছে ?
উত্তর : “ দি রিপাবলিক ' গ্রন্থের দ্বিতীয় অংশের ১৬ নং আধ্যায়ে সাম্যবাদ তত্ত্বের আলোচনা করা হয়েছে ।
১১৪. প্লেটোর তার সাম্যবাদ ব্যবস্থার কোন শ্রেণির জীবন থেকে ব্যক্তিগত পরিবার সম্পত্তির উচ্ছেদের কথা বলেছেন ?
উত্তর : প্লেটোর তার সাম্যবাদ ব্যবস্থার অভিভাবক শ্রেণির জীবন থেকে ব্যক্তিগত পরিবার সম্পত্তির উইনের কথা বলেছেন ।
১১৫ , সম্পত্তি ও পরিবারবিহীন অভিভাকতন্ত্রের নামই -
উত্তর : সম্পত্তি ও পরিবারবিহীন অভিভাবকতন্ত্রের নামাই সামাদ
১১৬. “ প্লেটো বেঁচে থাকলে তিনি হতেন সবচেয়ে বড় সাম্যবাদী " -উক্তিটি কে করেছেন ?
উত্তর : “ গেটো বেঁচে থাকলে তিনি হতেন সবচেয়ে বড় সাম্যবাদী " -উক্তিটি ম্যাক্সে ( Maxey ) করেছেন ।
১১৭. প্লেটোর সমিনাদের পদ্ধতি কয়টি ?
উত্তর : প্লেটোর সাম্যবাদের পদ্ধতি দুটি ।
১১৮ , সাম্যবাদের পদ্ধতি দুটি কী কী ?
উত্তর : সাম্যবাদের পদ্ধতি দুটি । যথা : সম্পত্তি এবং পরিবার
১১৯ , প্লেটোর সাম্যবাদে কোন শ্রেণির কোনাে স্থান নেই ?
উত্তর : উৎপাদক শ্রেণির স্থান নেই ।
১২০ , প্লেটোর সাম্যবাদ তার আদর্শ রাষ্ট্রের কোন শ্রেণির জন্য প্রযােজ্য ছিল ?
উত্তর : অভিভাবক শ্রেণির জন্য প্রযােজ্য ।

Thank you for good information
উত্তরমুছুন