120 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় 2, সক্রেটিস ও প্লেটো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

51 টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় 2, সক্রেটিস ও প্লেটো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর




1. গ্রিক নগর রাষ্ট্রের আদি প্রবাদ পুরুষ বলা হয় কাকে ? 

উত্তর : গ্রিক নগর রাষ্ট্রের আদি প্রবাদ পুরুষ বলা হয় মহান দার্শনিক সক্রেটিসকে ।


2. সক্রেটিস কখন কোথায় জন্মগ্রহণ করেন ? 

উত্তর : সক্রেটিস এথেন্সে খ্রিষ্ট পূর্ব ৪৬৯ অব্দে ।


3. সক্রেটিসের পিতার নাম কী ছিল ? 

উত্তর : সক্রেটিসের পিতার নাম ছিল সফেসিল্কাস ।


4.  সক্রেটিসের পিতার পেশা কী ছিল ? 

উত্তর : সক্রেটিসের পিতা ছিলেন একজন ভাস্কর ।


 5. সক্রেটিসের মায়ের নাম কী ?

 উত্তর : সক্রেটিসের মায়ের নাম ফিনারিটি । 


6. সক্রেটিসের মায়ের পেশা কী ছিল ? 

উত্তর : সক্রেটিসের মায়ের পেশা ছিল ধাত্রী । 


৭ . সক্রেটিস প্রথম জীবনে পেশা হিসেবে কী শুরু করেন ? 

উত্তর : সক্রেটিস প্রথম জীবনে পেশা হিসেবে ভাস্কর শুরু করেন । 


8. সক্রেটিসের দর্শন পদ্ধতি কী ছিল ? 

উত্তর : সক্রেটিসের দর্শন পদ্ধতি ছিল কথােপকথন ও আলােচনা মূলক । 


9. সােফিস্টরা যেখানে মানুষকে শেখাত নিজেকে জাহির করা সেখানে সক্রেটিসের মূল বক্তব্য কী ছিল ?

 উত্তর : সােফিস্টরা যেখানে মানুষকে শেখাত নিজেকে জাহির করা ' সেখানে সক্রেটিসের মূল বক্তব্য ছিল । ‘ নিজেকে জানাে ।


 ১০ , সাধারণ সংজ্ঞার প্রধান প্রবক্তা কে ছিলেন ? 

উত্তর : সক্রেটিস ছিলেন সাধারণ সংজ্ঞার প্রধান প্রবক্তা ।


 ১১ , সত্য  ন্যায়ের এক নিষ্ঠ প্রবক্তা কে ছিলেন ? 

উত্তর : সত্য ও ন্যায়ের এক নিষ্ঠ প্রবক্তা ছিলেন সক্রেটিস । 


১২ , ' Father of Philosophy ' বলা হয় কাকে ? 

উত্তর : সক্রেটিসকে Father of philosophy বলা হয়। 


১৩ , সক্রেটিসের দর্শনের উৎস কী ? 

উত্তর : প্লেটো এবং জেনােফেন এর রচনা । 


১৪ . সক্রেটিসের ‘ শ্লেষ ’ কী ? 

উত্তর : সক্রেটিস কোন বিষয়ে বিতর্ক শুরু করতেন । একটি সম্মত সিদ্ধান্ত না আশা পর্যন্ত বিতর্ক অব্যাহত রাখতেন । এ পদ্ধতিকে সক্রিটিসের শ্লেষ বলে । 


১৫ . সক্রেটিসের আদর্শ ও বিশ্বাসকে কয়টি শিরােনাম ব্যাখ্যা করা যায় ? 

উত্তর : তিনটি যথা ক , জ্ঞান তত্ত্ব , খ . নৈতিক শিক্ষা , ও গ , আত্মার ধারণা ।


 ১৬ , সক্রেটিসের জ্ঞান তত্ত্বের তিনটি বৈশিষ্ট্য লিখ । 

উত্তর : জ্ঞান প্রত্যয় নির্ভর , ২. জ্ঞান আরােযুক্তি সঙ্গত ৩ , বিচার বুদ্ধিই জ্ঞান লাভের উপায় । 


১৭ , সক্রেটিসের দর্শনের মূলতন্ত্র কী ? 

উত্তর : সক্রেটিসের দর্শনের মূলতন্ত্র ' Knowledge is virtue ' অর্থাৎ জ্ঞানই সদগুণ । 


১৮ , “ সদগুণই জ্ঞান । ” — উক্তিটি কার ? [ জা . বি . ২০১৭ ] 

 উত্তর : সক্রেটিসের । 


১৯ , সক্রেটিসের দর্শনের মূল কথা কী ছিল ? 

উত্তর : সক্রেটিসের দর্শনের মূল কথা ছিল ' Know Thyself . 


২০ , Know Thyself কথাটির অর্থ কী ? 

উত্তর : Know Thyself কথাটির অর্থ হলাে নিজেকে জানাে ।


 ২১. সক্রেটিস তার দর্শন কিভাবে প্রচার করতেন ?

 উত্তর : সক্রেটিস তাঁর দর্শন গ্রিসের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে প্রচার করতেন । 


২২. সক্রেটিসের জ্ঞান তত্ত্ব কত ভাগে বিভক্ত ?

উত্তর : দুই ভাগে বিভক্ত । 


২৩ , সক্রেটিসের জ্ঞানতত্ত্ব কোন দুই ভাগে বিভক্ত ? 

উত্তর : প্রকৃত জ্ঞান ও অপ্রকৃত জ্ঞান ।


 24. সক্রেটিসের চিন্তাধারাকে কোন রাষ্ট্রচিন্তাবিদ লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন ? 

উত্তর : প্লেটো । 


২৫. প্লেটো তার কোন গ্রন্থে সক্রেটিসের রাষ্ট্রদর্শন সম্পর্কে আলােচনা করেছেন ? 

উত্তর : The Republic- এ ।


26. কোন গ্রন্থটি হচ্ছে সক্রেটিসের আত্মরক্ষামূলক জবানবন্দি ? 

উত্তর ' Apology'- গ্রন্থটি সক্রেটিসের আত্মরক্ষামূলক জবানবন্দি । 


27. কাকে দার্শনিকদের আদিগুরু বলা হয় ? 

উত্তর : সক্রেটিসকে দার্শনিকদের আদিগুরু বলা হয় । 


২৮ , “ নিজেকে জানাে ” উক্তিটি কার ?

উত্তর : সক্রেটিসের।


29.  কখন সােফিস্ট রাষ্ট্রদর্শনের অবসান ঘটে ? 

উত্তর : সক্রেটিসের আগমনের সাথে সাথে সােফিস্ট রাষ্ট্রদর্শনের অবসান ঘটে । 


৩০, সক্রেটিসের দর্শনের মূলভিত্তি কী ছিল ?

 উত্তর : জ্ঞানতত্ত্ব । 


৩১ . কোন জ্ঞান অস্থায়ী ও পরিবর্তনশীল ?

 উত্তর : অপ্রকৃত জ্ঞান ।



৩২. সঠিক জ্ঞান কী ?

উত্তর : কোন জাতি বা শ্রেণির সকলের মধ্যে যে সাধারণ ও আবশ্যক গুণ থাকে তার সমষ্টিই হলাে সঠিক জ্ঞান ।


33. প্রজ্ঞা কী ?

 উত্তর : যার মাধ্যমে মানুষ বন্ধুর বস্তুগত যথার্থতা চিহ্নিত করতে পারে তাই হলাে প্রজ্ঞা । 


৩৪ . কখন সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ? 

উত্তর : খ্রিষ্টপূর্ব ৩৯৯ অব্দে । 


৩৫. সক্রেটিসকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয় ? 

উত্তর : রাষ্ট্র ও ধর্মদ্রোহিতার অভিযােগে মৃত্যুদণ্ড দেওয়া হয় । 


৩৬. কিভাবে সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ? 

উত্তর : হেমলক নামক বিষ পানে বাধ্য করে । সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় । 


৩৭. সক্রেটিসের মতে , অনাচার ও কুসংস্কারের হাত থেকে অব্যাহতি পাওয়ার একমাত্র উপায় কী ? উত্তর : সার্বিক জ্ঞান লাভ ।


৩৮ . কত বছরে বয়সে সক্রেটিসের বিরুদ্ধে এথেনীয় আদালতে মামলা করা হয় ? 

উত্তর : ৭০ বছর বয়সে । 


৩৯ , সক্রেটিসকে কয়টি অভিযােগে অভিযুক্ত করে ।

 উত্তর : তিনটি যথা : ১ , জাতীয় দেবদেবীকে । অস্বীকার , ২. মনগড়া নতুন দেবদেবীর সৃষ্টি ও ৩ যুবসম্প্রদায়কে বিপথগামী করা । 


৪০. সক্রেটিসকে ‘ সােফিস্ট সক্রেটিস ' বলা হয় কেন ?

 উত্তর : সােফিস্টদের বক্তব্যের সাথে সক্রেটিসের বক্তব্য কোন কোন ক্ষেত্রে মিল থাকায় প্রাথমিকভাবে তাকে ' সােফিস্ট সক্রেটিস ' বলা হয় ।


 ৪১. সক্রেটিসের দর্শন চিন্তা কিভাবে প্রাতিষ্ঠানিকতা লাভ করে ? 

উত্তর : তার যােগ্য শিষ্য প্লেটো , প্রশিষ্য এরিস্টটলের মাধ্যমে দর্শন চিন্তা প্রাতিষ্ঠানিকতা লাভ করে । 


৪২. জড় জগতের আলােচনাকে বর্জন করে জ্ঞানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন কে ? 

উত্তর : জড় জগতের আলােচনাকে বর্জন করে জ্ঞানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন সক্রেটিস । 


৪৩. রাষ্ট্র তত্ত্বের ' God Father ' কাকে বলা হয় ? 

উত্তর : সক্রেটিসকে রাষ্ট্র তত্ত্বের ' God Father ' বলা 


৪৪. সক্রেটিসকে রাষ্ট্র তত্ত্বের ' God Father ' বলেছেন কে ? 

উত্তর : রাষ্ট্রবিজ্ঞানী গেটেল সক্রেটিসকে রাষ্ট্র তত্ত্বের ' God Father ' বলেছেন ।


 ৪৫. সক্রেটিসের তিনজন ছাত্রের নাম লিখ । 

উত্তর : ১. প্লেটো , ২ , জেনােফেন , ও ৩ , আইসােক্রেটিস । 


৪৬. রাষ্ট্র সম্পর্কে সক্রেটিসের ধারণা কী ? 

উত্তর : রাষ্ট্রের ভিত্তি হবে ব্যক্তির উপকারিতা , রাষ্ট্র সম্পর্কে এটি ছিল তার নীতিগত সিদ্ধান্ত । 


৪৭. সক্রেটিসের গণতন্ত্র সম্পর্কে কী ধারণা ছিল ? 

উত্তর : গণতান্ত্রিক শাসন অভিজ্ঞতা ভিত্তিক একটি ব্যবস্থা , কাজেই সক্রেটিস তাকে যথার্থ শাসন বলে । মনে করেননি । 


৪৮. সক্রেটিসের মতে , যথার্থ শাসন কী ? 

উত্তর : যে শাসন মূল আত্মিক জ্ঞানের গভীরে প্রােথিত তা যথার্থ শাসন


৪৯ , ধর্ম সম্পর্কে সক্রেটিসের ধারণা কী ছিল ?

 উত্তর : সােফিস্ট ধর্মমত থেকে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল । তিনি বলতেন মানুষের উচিত দেবতার কাছে ধনসম্পদ প্রার্থনা না করে কল্যাণ প্রার্থনা করা । 


50. সক্রেটিসের মতে মানুষের প্রথম ও প্রধান কর্তব্য কী ? 

উত্তর : সক্রেটিসের মতে , মানুষের প্রথম ও প্রধান কর্তব্য আত্মজ্ঞান অর্জন অর্থাৎ নিজেকে জানা । 


৫১ , সক্রেটিসের মতে , কেন জ্ঞান অর্জন করা প্রয়ােজন ? 

উত্তর : সক্রেটিসের মতে , ন্যায় ও সুনীতি পরিকল্পিত যথার্থ জীবনযাপনের ব্যবহারিক প্রয়ােজনেই ‘ জ্ঞান অর্জন প্রয়ােজন । 




মন্তব্যসমূহ