৬৯ টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় ১, গ্রিক সমাজ ও প্রতিষ্ঠানসমূহ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 ৬৯ টি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় ১, গ্রিক সমাজ ও প্রতিষ্ঠানসমূহ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর




1.রাষ্ট্রচিন্তা কী?

 উত্তর : রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মনীষীদের বিভিন্ন মতবাদ । 

                (click here to see full answer )


2. রাষ্ট্রীয় মতবাদ কী?

উত্তর : কোন নির্দিষ্ট চিন্তাবিদের চিন্তাভাবনা ও ধ্যানধারণা ।


3. সমগ্র রাষ্ট্রচিন্তার ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: দু'ভাগে । যথা : i. প্রাচ্যের রাষ্ট্রচিন্তা ও ii . পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা।


4. পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা কয়টি পর্যায়ে বিভক্ত ?

 উত্তর : তিনটি পর্যায়ে বিভক্ত । যথা : i. প্রাচীন যুগ , ii. মধ্য যুগ ও iii. আধুনিক যুগ।


5.পাশ্চাত্য রাষ্ট্রচিন্তাকে অপর কী নামে অভিহিত করা যায়?

উত্তর: ইউরােপীয় রাষ্ট্রচিন্তা ।


6. সমাজজীবনের সর্বাপেক্ষা সর্বজনীন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কী ?

উত্তর : রাষ্ট্র ।


7. রাষ্ট্রচিন্তা কিসের উপর নির্ভর করে?

 উত্তর : রাষ্ট্রচিন্তা মানুষের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে ।


8. রাষ্ট্রচিন্তাকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর: রাষ্ট্রচিন্তাকে দু'ভাগে ভাগ করা যায় যথা : i. রক্ষণশীল ও ii. সমালােচনামূলক।


9. রাষ্ট্রচিন্তার ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র দর্শন কোনটি?

উত্তর : রাষ্ট্রচিন্তার ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র দর্শন গ্রিক দর্শন ।


১০. প্রাচ্যদেশীয় রাষ্ট্রচিন্তার উল্লেখযােগ্য চিন্তাধারাগুলাে কী কী ?

উত্তর : মিশরীয় , ব্যাবিলনীয় , এসেরীয় , পারস্য প্রভৃতি চিন্তাধারা উল্লেখযােগ্য । 


১১. “ রাষ্ট্রচিন্তা বলতে বুঝায় যে মতবাদ, যা রাষ্ট্রের গঠন , প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলােচনা করে । ” এ সংজ্ঞাটি কে দিয়েছেন ?

উত্তর : অধ্যাপক ওয়েবার ।


12. “ রাষ্ট্রচিন্তা রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলাে আলােচনা । ” - কে বলেছেন ?

উত্তর : অধ্যাপক হেরম্যান হেলার ।


১৩. প্রাচীন যুগের কয়েকজন রাষ্ট্রচিন্তাবিদের নাম লিখ । 

উত্তর : সফোক্লিস , ইউরি পাইডস , সােলােন , ফিফাস , পলিক্লিটাস , ইউক্লিড প্রমুখ। 


১৪. প্রাচীন যুগের দার্শনিক ত্রয়ী বলা হয় কাদেরকে ? 

উত্তর : সক্রেটিস , প্লেটো ও এরিস্টটলকে প্রাচীন যুগের দার্শনিক ত্রয়ী বলা হয় ।


১৫. যুগ বিভাগ অনুসারে রাষ্ট্রচিন্তার ইতিহাসকে কত ভাগে ভাগ করা হয়েছে ? 

উত্তর : ৩ ভাগে । 


১৬. ইউরােপের কোন দেশে প্রথম রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয় ?

 উত্তর : গ্রিসে । 


১৭. তিন জন প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদের নাম লিখ ।

উত্তর : সক্রেটিস , প্লেটো ও এরিস্টটল । 


১৮ , রাষ্ট্রচিন্তা বলতে বােঝায় সে মতবাদ যা রাষ্ট্রের গঠন প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলােচনা করে । ” -উক্তিটি কে করেছেন ?

 উত্তর : অধ্যাপক ওয়েপার ।


১৯ . ' A History of Political Thought ' argia লেখক কে ?

 উত্তর : অধ্যাপক গেটেল । 


২০. কোন দেশকে রাষ্ট্রচিন্তার সূতিকাগার বলা হয় ? 

উত্তর : প্রাচীন গ্রিসকে ।


২১ . কখন গ্রিসে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে?

 উত্তর : খ্রিষ্টপূর্ব ৪৬৯ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ২৬ অব্দের মধ্যে ।


22. “ গ্রিকদের মাধ্যমে রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে এবং সমৃদ্ধি লাভ করে । ” - উক্তিটি কার ?

 উত্তর : আর্নেস্ট বার্কারের ।


২৩, গ্রিসের সামাজিক শ্রেণিগুলাে কী কী ?

 উত্তর : গ্রিসের সামাজিক শ্রেণিগুলাে হলাে দাস , মেটিকস বা বিদেশিগণ ও নাগরিকগণ । 


24. দাসদের জীবনের মূল উদ্দেশ্য কী ছিল ? 

উত্তর : দাসদের জীবনের মূল উদ্দেশ্য ছিল কায়িক শ্রমের দ্বারা প্রভু শ্রেণির সেবা করা ।


 ২৫. পঞ্চদশ পরিষদের মনােনীত সদস্যদের কোন পদ্ধতিতে নির্বাচন করা হতাে ? 

উত্তর : লটারির মাধ্যমে । 


২৬ . পঞ্চদশ পরিষদের প্রধান কাজ কী ছিল ? 

উত্তর : পঞ্চদশ পরিষদের প্রধান কাজ ছিল সরকারি নীতিমালা কার্যকর করা । 


২৭ . পঞ্চদশ পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর ছিল ? 

উত্তর : এক বছর । 


২৮.  কেন এথেন্সে দাসপ্রথাকে অপরিহার্য মনে করা হতাে ?

 উত্তর : সামাজিক ভারসাম্য রক্ষার্থে এথেন্সে দাস প্রথাকে অপরিহার্য মনে করা হতাে । 


29. ' The City Was Not a City " -tfel cas করেছেন ?

উত্তর : অধ্যাপক বাকারের 


৩0. এথেনীয় নাগরিকগণ কতটি শ্রেণিতে বিভক্ত ছিল?

 উত্তর: দুইটি শ্রেণিতে ।


 ৩১. এথেনীয় নাগরিকগণ কোন দুইটি শ্রেণিতে বিভক্ত  ছিল ? 

উত্তর : এথেনীয় নাগরিকগণ নােবলস ও কমন্স এ দুইটি শ্রেণিতে বিভক্ত ছিল ।


৩২ . keystone of the whole democratic system " -উক্তিটি কার ?

 উত্তর : অধ্যাপক সেবাইনের ।


 ৩৩. সিনেটের সদস্যদের সর্বনিম্ন বয়সসীমা কত ছিল ? 

উত্তর : ৬০ বছর । 


৩৪. সিনেট কত জন সদস্যদের সমন্বয়ে গঠিত হতাে ? 

উত্তর : ২৮ জন । 


৩৫ . কোথায় দ্বৈত রাজতন্ত্র প্রচলিত ছিল ? 

উত্তর : স্পার্টায় দ্বৈত রাজতন্ত্র প্রচলিত ছিল । 


৩৬. ‘ সােফিস্ট ' কী ?

 উত্তর : প্রাচীন গ্রিসে একটি বিশিষ্ট পণ্ডিত গােষ্ঠী,ছিলেন যারা শিক্ষক ও দার্শনিক , তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা এবং সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে চিন্তাভাবনা করতেন , তাদের একান্ত কাম্য ছিল সমকালীন যুবসমাজকে নতুন ও উন্নত ধরনের চিন্তাচেতনা উদ্বুদ্ধ কর । এ পণ্ডিত গােষ্ঠীকে সােফিস্ট নামে পরিচিত ছিলেন । 


৩৭. প্রাচীন গ্রিসের কিংবদন্তী পুরুষ বলা হয় কাকে ? 

উত্তর : সক্রেটিসকে । 


৩৮, গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য কী ?

উত্তর : গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য যুক্তিকে প্রাধান্য দান ।


 ৩৯, এথেনীয় নাগরিকগণ কয়টি শ্রেণিতে বিভক্ত?

 উত্তর : দুটি শ্রেণি । যথা, নোবলস এবং কমন্স । 


৪০, পেরি অয়কয় কী ?

 উত্তর : স্পার্টার সমাজব্যবস্থার দ্বিতীয় স্তরের লােকদেরকে পেরি আয়কয় বলা হতাে ।


৪১, গ্রিকরা কাকে সর্বজনীন ন্যায়বিচারের প্রতীক বলে মনে করতাে ?

উত্তর : জিউসকে ।


৪২. স্পার্টার সমাজব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল করা ? 

উত্তর : হেলটস ।


৪৩, রাষ্ট্রচিন্তায় গ্রিকদের তিনটি অবদান লিখ ।

উত্তর : i , রাষ্ট্রীয় আইনের আনুগত্য , ii . রাষ্ট্রীয় প্রয়ােজনীয় স্বীকৃতি ও iii . গণতন্ত্রের বিকাশ । 


88. কোন রাষ্ট্রকে পাশ্চাত্য রাষ্ট্র দর্শনের উৎস স্থান হিসেবে অভিহিত করা হয় ? 

উত্তর : গ্রিস ।


 ৪৫ , গ্রিক নগররাষ্ট্র এথেন্সের জনসংখ্যা কত ছিল? 

উত্তর : ৪ লক্ষ।


 ৪৬. স্পার্টানদের প্রধানত কোন কাজে নিয়ােগ করা হতাে ?

 উত্তর : দেশ রক্ষা । 


৪৭ , এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ? 

উত্তর : প্রকাশ্য সভা ।


 ৪৮. স্পার্টার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি ? 

উত্তর : সিনেট ।


 ৪৯. খ্রিষ্টপূর্ব কত অব্দে এথেন্সের পতন ঘটেছিল ?

 উত্তর : ৪০৪ অব্দে । 


৫০. প্রাচীন গ্রিসের দুটি নগররাষ্ট্রের নাম লিখ । 

উত্তর : স্পার্টা ও এথেন্স । 


৫১ , গ্রিক রাষ্ট্র দর্শনের ভিত্তি কী ? 

উত্তর : নগররাষ্ট্র । 


৫২, এথেনীয় সমাজে সর্বনিম্ন স্তরে ছিল কারা ? 

উত্তর : দাসগণ । 


৫৩. স্পার্টার সর্বোচ্চ সামাজিক শ্রেণি ছিল কারা ?

 উত্তর : ডােরিয়ান বা স্পার্টাগণ । 


৫৪. “ গ্রিক দার্শনিকগণ ব্যক্তিস্বাতবাদী ছিলেন । ” - কে বলেছেন ?

 উত্তর : ওয়েপার । 


55. স্পার্টার রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ লিখ ।

 ans: i . Assembly , ii . Senate , iii . Dual kingship and iv . Board Ephors . 


৫৬. স্পার্টার জনগণের সভা বা সংসদ কিভাবে গঠিত হতাে ? 

উত্তর : নগররাষ্ট্র স্পার্টার সকল নাগরিকদের নিয়ে । Assembly গঠিত হতাে । 


৫৭. স্পার্টার রাজনৈতিক প্রতিষ্ঠান ' জনগণের সভার অপর নাম কী ? 

উত্তর : কাউন্সিল অব পিপল ।


 ৫৮ , স্পার্টার সিনেট কিভাবে গঠিত হতাে ?

 উত্তর : শাসক শ্রেণির মধ্য থেকে ৬০ বছর বয়স্ক ২৮ জন প্রবীণ ও সম্ভান্ত সদস্যদের সমন্বয়ে এ সিনেট গঠিত হতাে ।


 ৫৯. স্পার্টার সিনেট কে “ কাউন্সিল অব এভার্স ” বলা হয় কেন ? 

 উত্তর : শাসক শ্রেণির সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞদের সমন্বয়ে সিনেট গঠিত হতাে বলে একে কাউন্সিল অব এন্ডার্স ' বলা হয় । 


৬০. স্পার্টার শাসনব্যবস্থায় ক'জন রাজা ছিল ? 

উত্তর : দুই জন । 


৬১ . এফরস বাের্ড কিভাবে গঠিত হতাে ?

 উত্তর : এফরস বাের্ড বার্ষিক নির্বাচনের ভিত্তিতে ৫ জন সদস্য নিয়ে গঠিত হতাে । 


62. এফরস বাের্ড কী জন্য গঠন করা হয় ? 

উত্তর : স্পার্টার দু'জন রাজা ও সিনেটের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার জন্য গঠন করা হয় ।


 ৬৩, স্পার্টার প্রকৃত শাসক কে ছিল ? 

উত্তর : Board of Ephors . 


৬৪. সাম্য , মৈত্রী ও স্বাধীনতার প্রবক্তা ও রূপকার কে ছিল ?

 উত্তর : গ্রিকরাষ্ট্র দর্শন । 


৬৫ . এথেন্সের কোন রাজনৈতিক প্রতিষ্ঠান যাবতীয় সরকারি কাজ পরিচালনার ক্ষেত্র ছিল সর্বেসর্বা ? 

উত্তর : পঞ্চদশ পরিষদ । 


৬৬ , সামরিকবাহিনীর জেনারেলদের নিয়ে গঠিত এথেন্সের রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম ছিল কী ?

 উত্তর : সৈন্যাধ্যক্ষ বাের্ড । 


৬৭. গণজুরি আদালতের সদস্যগণ কিভাবে নির্বাচিত হতেন ?

 উত্তর : ডেমেস কর্তৃক । 


৬৮ , গণজুরি আদালতের সদস্যগণ যুগপৎভাবে কী হিসেবে কাজ করতেন ? 

উত্তর : জুরি ও বিচারক হিসেবে । 


৬৯ , সােফিস্ট কারা ? 

উত্তর : সােফিস্ট হলাে জ্ঞানী ব্যক্তিবর্গের এক গােষ্ঠী যারা প্রকৃতি , জীবন ও নৈতিকতা সম্পর্কে জনগণকে শিক্ষা দিতেন । সােফিস্ট চিন্তাধারার মূল মৌলনীতি ঐক্যতান ( Harmony ) ।)



মন্তব্যসমূহ