৬৩ টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা , প্রাচীন যুগ অধ্যায় 3, এরিস্টটল, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৬৩ টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
বিষয়- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ,
প্রাচীন যুগ
অধ্যায় ৩, এরিস্টটল,
1, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে ?
উত্তর : এরিস্টটলকে ।
2. “ প্রত্যেক মানুষ হয় প্লেটোপন্থি , না হয় এরিস্টটলপন্তি হয়ে জন্মগ্রহণ করে । ” - উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি কোলরিজ ( Coleridge ) এর ।
3. “ রাষ্ট্র একটি সার্বজনীন প্রতিষ্ঠান ” উক্তিটি কার ?
উত্তর : এরিস্টটলের ।
4 . রাষ্ট্রবিজ্ঞানকে Master of Science কে বলেছেন ?
উত্তর : এরিস্টটল ।
5. এরিস্টটল কবে জন্মগ্রহণ করেন ?
উত্তর : এরিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ অব্দে জন্মগ্রহণ করেন ।
6. এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর : এরিস্টটল থেস ( Trace ) প্রদেশের অন্তর্গত স্ট্যাগিরা নামক স্থানে জন্মগ্রহণ করেন ।
7. এরিস্টটলের পিতার নাম কী ?
উত্তর : এরিস্টটলের পিতার নাম নিকোমেকাস ।
৮ , এরিস্টটলের জীবনের অধিকাংশ সময় কোথায় কেটেছে ?
উত্তর : এরিস্টটলের জীবনের অধিকাংশ সময় এথেন্সে কেটেছে ।
9. এরিস্টটল কত বছর বয়সে প্লেটোর একাডেমির ছাত্র হন ?
উত্তর : এরিস্টটল প্লেটোর একাডেমির ছাত্র হন ১৮ বছর বয়সে ।
১০. এরিস্টটল যখন প্লেটোর একাডেমিতে ভর্তি হন তখন প্লেটোর বয়স কত ছিল ?
উত্তর ; তখন প্লেটোর বয়স ছিল ৬২ বছর ।
১১ , প্লেটোর একাডেমিতে এরিস্টটল কত বছর শিক্ষা লাভ করে ?
উত্তর : প্লেটোর একাডেমিতে এরিস্টটল ২০ বছর শিক্ষা লাভ করে ।
12. ম্যাসিডােনের রাজা ফিলিপ কবে তার পুত্র । আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসেবে এরিস্টটলকে আহ্বান করেন ?
উত্তর : ম্যাসিডােনের রাজা ফিলিপ তার পুত্র আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসেবে এরিস্টটলকে খ্রিষ্টপূর্ব ৩৪৩ অব্দে আহ্বান করেন ।
13. প্লেটো কাকে একাডেমির মধ্যমণি বলতেন ?
উত্তর : প্লেটো এরিস্টটলকে একাডেমির মধ্যমণি বলতেন ।
14. এরিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম কি ? জা . বি . ২০১১ ]
উত্তর: এরিস্টটলের শিক্ষাকেন্দ্রের নাম লাইসিয়াম ( লিকেয়াম ) ।
15. এরিস্টটল কত বছর নিজে লাইসিয়াম পরিচালনা করেন ?
উত্তর : এরিস্টটল ২২ বছর লাইসিয়াম পরিচালনা করেন ।
16. এরিস্টটল কবে মৃত্যুবরণ করেন ?
উত্তর : এরিস্টটল খ্রিষ্টপূর্ব ৩২২ অব্দে মৃত্যুবরণ করেন ।
17. এরিস্টটলের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য রাজনৈতিক গ্রন্থ কোনটি ?
উত্তর : এরিস্টটলের কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থের The Politics , The Constitutions , The Constitution of Athens .
18. এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন ?
উত্তর : রাষ্ট্রনীতি অধ্যয়নে বৈজ্ঞানিক পদ্ধতির অবতারণা করেছিলেন বলে এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ।
19. এরিস্টটলের সমসাময়িক গ্রিক সমাজ ছিল ...
উত্তর : দাভিত্তিক ।
20. এরিস্টটল দাস ব্যবস্থাকে প্রাকৃতিক ও স্বাভাবিক বলে মনে করতেন কেন ?
উত্তর : মানুষে মানুষে জ্ঞানে বা প্রজ্ঞার পার্থক্যের জন্য এরিস্টটল দাস ব্যবস্থাকে প্রাকৃতিক ও স্বাভাবিক বলে মনে করতেন ।
21. এরিস্টটল দাসদের কী মনে করতেন ?
উত্তর : সজীব যন্ত্রপাতির সামিল ( Animate object ) ) ।
22. এরিস্টটল তাঁর ' The Politics ' গ্রন্থের কোন অধ্যায়ে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলােচনা করেন?
উত্তর : এরিস্টটল তার The Politics ' গ্রন্থের প্রথম অধ্যায়ে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আলােচনা করেন ।
23. " A Slave is a living possession of his master and an instrument of oction . " . ' ' . উক্তিটি কার ?
উত্তর : এরিস্টটল এর ।
24. " The state is a creation of nature and that man is by nature a political being " —উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি এরিস্টটলের ।
25. দাসদের জীবনের মূল উদ্দেশ্য কী ?
উত্তর : মানবের সেবা করা । '
26. " State is . association of association . " -উক্তিটি কে করেছেন ?
উত্তর : উক্তিটি করেছেন এরিস্টটল ।
27. এরিস্টটল কতটি দেশের সংবিধান সংগ্রহ করেছিলেন ?
উত্তর : ১৫৮ টি দেশের সংবিধান সংগ্রহ করেছিলেম ।
28 . এরিস্টটল শাসকের সংখ্যার ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করেছেন ?
উত্তর : এরিস্টটল শাসকের সংখ্যার ভিত্তিতে সরকারকে তিন ভাগে ভাগ করেছেন ।
৩০ . প্রকাশনী লিমিটেড শাসকের সংখ্যার ভিত্তিতে সরকারের তিনটি শ্রেণিবিভাগ কী কী ?
উত্তর : একজনের শাসন , কয়েকজনের শাসন এবং বহুজনের শাসন ।
৩১ . স্বাভাবিক গুণের ভিত্তিতে সরকারের তিনটি শ্রেণিবিভাগ কী কী ?
উত্তর : সরকারের তিনটি শ্রেণিবিভাগ হলাে রাজতন্ত্র , অভিজাততন্ত্র এবং মধ্যতন্ত্র ।
৩২. বিকৃত গুণের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ তিনটি কী কী ?
উত্তর : বিকৃত গুণের ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ তিনটি । যথা : স্বৈরতন্ত্র , ধনিকতন্ত্র এবং জনতাতন্ত্র ।
৩৩ , এরিস্টটলের মতে , নিকৃষ্ট মানের সরকার কোনটি ? [ জা . বি . ২০১২ ]
উত্তর : এরিস্টটলের মতে , নিকৃষ্ট মানের সরকার হলাে জনতন্ত্র বা গণতন্ত্র ।
34. রাজতন্ত্রে শাসক বা শাসকবর্গ বিকৃতভাবে শাসন করলে যে রূপ পাওয়া যায় তা হলাে -
উত্তর : রাজতন্ত্রে শাসক বা শাসকবর্গ বিকৃতভাবে শাসন করলে স্বৈরতন্ত্র রূপ পাওয়া যায় ।
৩৫ , এরিস্টটলের মতে , কোন সরকার উত্তম এবং কোনটি নিকৃষ্ট ?
উত্তর : উত্তম সরকার পলিটি বা মধ্যতন্ত্র এবং নিকৃষ্ট সরকার জনতাতন্ত্র বা গণতন্ত্র ।
36. এরিস্টটলের মতে , সর্বোৎকৃষ্ট বা উত্তম সরকার কোনটি ? [ জা . বি . ২০১৩ , ২০১৫ , ২০১৬ ]
উত্তর : সর্বোৎকৃষ্ট সরকার হলাে - পলিটি ।
37. বাস্তবধর্মী ও সর্বাপেক্ষা উত্তম সরকার ব্যবস্থা কোনটি ?
উত্তর : বাস্তবধর্মী ও সর্বাপেক্ষা উত্তম সরকার ব্যবস্থা হলাে Polity বা মধ্যতন্ত্র ।
৩৮ , সমাজের সাধারণ স্বার্থে নাগরিক সাধারণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলতে বুঝায়
উত্তর : নাগরিক সাধারণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলতে বুঝায় মধ্যতন্ত্র ।
৩৯ . " Polity is the best practicable state " উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি এরিস্টটলের ।
40. এরিস্টটলের নিকট বিপ্লবের অর্থ কী ?
উত্তর : সরকার , সংবিধান বা শাসকদের যে কোন প্রকার পরিবর্তন ।
41) . জাতীয় বিশ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এরিস্টটলের মতে শাসনক্ষমতা কার হাতে থাকা উচিত ?
উত্তর : মধ্যবিত্ত শ্রেণির হাতে থাকা উচিত ।
৪২ . এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কয় ভাগে বিভক্ত ?
উত্তর : এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ দুই ভাগে বিভক্ত । যথা : ১ , সাধারণ কারণ ও ২ . বিশেষ কারণ ।
৪৩ , এরিস্টটলের মতে , সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা কোনটি ? [ জা , বি , ২০১১ )
উত্তর : এরিস্টটলের সর্বোত্তম রাষ্ট্র ব্যবস্থা পলিটি ।
88 . যে ব্যক্তি প্রকৃতিগতভাবে নিজের নয় , বরং অপরের , সে ব্যক্তিই প্রকৃতিগতভাবে দাস -উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি এরিস্টটলের ।
45. এরিস্টটল নাগরিকতায় কয় ধরনের গুণাবলির কথা বলেছেন ?
উত্তর : এরিস্টটল নাগরিকতায় দুই ধরনের গুণাবলির কথা বলেছেন ।
৪৬. “ শুধুমাত্র তারাই রাষ্ট্রের নাগরিক , যারা নগররাষ্ট্রের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে । ” -উক্তিটি কে করেছেন ?
উত্তর : উক্তিটি এরিস্টটল করেছেন ।
47 . ' ' " Aristotle helds an enviable place in the annals of political philosophy . " -উক্তিটি কার ?
উত্তর : উক্তিটি Gettell এর ।
৪৮ , . এরিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম কী ? [ জা , বি , ২০১০ ]
উত্তর : এরিস্টটলের সর্বাধিক বিখ্যাত বইটির নাম ' The Politics ' ( ‘ দি পলিটিক্স ' ) ।
৪৯ . . ' The Politics ' গ্রন্থটির রচয়িতা কে ? [ জা . বি . ২০১০ , ২০১২ , ২০১৪ ]
উত্তর " The Politics গ্রন্থটির রচয়িতা • এরিস্টটল ।
৫0 . এরিস্টটল তার আলােচনায় বা রাষ্টদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন ? [ জা . বি . ২০১১ , ২০১৩ , ২০১৫ ]
উত্তর : এরিস্টটল তার আলােচনায় আরােহ পদ্ধতি অনুসরণ করেছেন ।
51. এরিস্টটলের মতে রাষ্ট্র কিরূপ প্রতিষ্ঠান ? [ জা , বি , ২০১১ ]
উত্তর : এরিস্টটলের মতে রাষ্ট্র সর্বোচ্চ মানবিক প্রতিষ্ঠান ।
52. কোন দুইটি নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন ? [ জা , বি , ২০১১ ]
উত্তর : ( ১ ) উদ্দেশ্য নীতি ও ( ২ ) সংখ্যানীতি ।
53. “ মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব ” উক্তিটি কার ? [ জা . বি . ২০১২ ]
উত্তর : Aristotle- এর ।
54. এরিস্টটলের রাষ্ট্রচিন্তার ভিত্তি কি ?
উত্তর : এরিস্টটলের রাষ্ট্রচিন্তার ভিত্তি হলাে বস্তুবাদ ও ভাববাদের মিশ্রণ ।
55. " The politics " গ্রন্থটি কয়খণ্ডে বিভক্ত ।
উত্তর : ৮ খণ্ডে বিভক্ত ।
56. “ যে ব্যক্তি সমাজে বাস করে না , সে হয় পশু নয় দেবতা ” উক্তিটি কার ?
উত্তর : এরিস্টটলের ।
57. এরিস্টটলের মতে আইনগত দাস কে ? [ জা . বি . ২০১২
উত্তর : যুদ্ধবন্ধী হিসাবে যারা দাসত্ব করে ।
58. “ সংবিধান হলাে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র নিজের বেছে নিয়েছে ” -উক্তিটি কার ? [ জা , বি , ২০১৪ ]
উত্তর : এরিস্টটলের ।
59. মধ্যতন্ত্রের বিকৃত রূপ কী ?
উত্তর : গণতন্ত্র ।
60. Polis শব্দের অর্থ কী ?
উত্তর : City State বা নগর রাষ্ট্র ।
61. Aristotle কোন প্রকৃতির দার্শনিক ?
উত্তর : Aristotle বাস্তবমুখী দার্শনিক ।
62. অভিজাত তন্ত্রের বিপরীত সরকার কোনটি ?
উত্তর : ধনিকতন্ত্র ।
63.পলিটি ( Polity ) বা মধ্যতন্ত্র কী ? জি , বি , ২০১৭ ]
উত্তর : পলিটি হলাে মধ্যম শ্রেণি দ্বারা পরিচালিত সরকার ব্যবস্থা । বহুজনের হাতে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ন্যস্ত থাকলে এবং এর মাধ্যমে জনসাধারণের সামগ্রিক মঙ্গল হলে সেই সরকারকে পলিটি ( Polity ) বা মধ্যতন্ত্র বলা হয় ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন