ব্রিটিশ সংবিধানের বিবর্তনের পর্যায়গুলাে কী কী? অথবা, ব্রিটিশ সংবিধানের ক্রমবিবর্তনের পর্যায়গুলাে উল্লেখ কর।

 প্রশ্ন ৷ ব্রিটিশ সংবিধানের বিবর্তনের পর্যায়গুলাে কী কী ? অথবা, ব্রিটিশ সংবিধানের ক্রমবিবর্তনের পর্যায়গুলাে উল্লেখ কর।



 উত্তর:

ভূমিকা: ইংরেজ জাতির উদ্ভবের প্রথম থেকেই ব্রিটিশদের সামাজিক ও অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে ব্রিটিশ সংবিধান গঠিত ও বিবর্তন হয়েছে । ব্রিটিশ সংবিধানের ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায় যে এ সংবিধান এক দীর্ঘ সময়ে বিবর্তিত ও গড়ে উঠেছে । অধ্যাপক ফাইনার এটিকে "A constitution of never ending evolution" বলে অভিহিত করেন ।


ব্রিটিশ সংবিধান বিবর্তনের পর্যায়:  ইংরেজ জাতির উদ্ভবের পর বিভিন্ন পর্যায়ে ব্রিটিশ সংবিধানের বিবর্তন হয়েছে ।

 নিম্নে তা আলােচনা করা হলাে : 

১. অ্যাংলাে স্যাক্সন যুগ : অ্যাংলাে স্যাক্সন উপজাতীয় লােকেরা ইউরােপীয় ভূখণ্ড থেকে পঞ্চম শতাব্দীতে ইংল্যান্ডে আসে এবং সেমেটিক উপজাতীয়দের বিতাড়িত করে সেখানে বসতি স্থাপন করে । এ যুগেই ব্রিটেনের শাসনতান্ত্রিক ইতিহাসের দুটি মৌলিক সংস্থা ' রাজতন্ত্র ’ ও ‘ সংসদীয় ব্যবস্থার সূত্রপাত ঘটে ।


২. রাজতন্ত্রের উদ্ভব : তৎকালীন ব্রিটেনের সাসেক্স, অ্যাসেক্স, ওয়াসেক্স, পূর্ব অ্যাঙ্গোলিয়া , মর্সিয়া , নদাম্বিয়া ও কেট এ রাজ্যগুলাের মধ্যে ওয়াসেক্স রাজ্যপ্রধান অন্যান্য রাজ্যগুলাের উপর সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করে অ্যাংলাে স্যাক্সন যুগে ব্রিটেনে রাজতন্ত্রের সূত্রপাত ঘটায়।


৩. নর্মান যুগ: ১০৬৬ সালে নর্মান্ডির উইলিয়াম ইংল্যান্ড জয় করলে ব্রিটিশ শাসনতন্ত্রের ক্রমবিকাশের দ্বিতীয় পর্যায়ের সূত্রপাত ঘটে । সামন্তরাষ্ট্র ও রাজার সর্বসময় কর্তৃত্ব নর্মান যুগের প্রধান বৈশিষ্ট্য। 


৪. টিউডর যুগ ও চরম রাজতন্ত্র : টিউডর যুগে চরম রাজতন্ত্রের ধারক রাজা হেনরি , অষ্টম হেনরি এবং প্রথম এলিজাবেথের রাজত্বকালে পার্লামেন্ট বিশেষভাবে রাজা ও রানির অনুগত হয়ে পড়ে । টিউডরদের সময়ই পার্লামেন্টের উভয় কক্ষ নিজেদের প্রাত্যহিক কাজের বিবরণ লিপিবদ্ধ করতে আরম্ভ করে ।


৫. স্টুয়ার্ট যুগ: সপ্তদশ শতাব্দীতে স্টুয়ার্ট বংশের প্রথম রাজা প্রথম জেমস্ সাধারণ আইন বা পার্লামেন্টের বিরােধিতা করে রাজার ' Theory of Divine Right ' তুলে ধরলে স্টুয়ার্ট রাজাদের সাথে পার্লামেন্টের বিরােধ অনিবার্য - হয়ে পড়ে । উপসংহার : পরিশেষে বলা যায় যে , ব্রিটিশ সংবিধান ও তার রাজনৈতিক জীবনের পরিচয় ব্রিটিশদের সামাজিক ও অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে গঠিত ও বিবর্তিত হয়েছে । ব্রিটিশ সংবিধান বিবর্তনশীল । G.G. Moddie এর 100 , " The British constitution is a continuously charging blend of the ancient and nodern ."


উপসংহার: পরিশেষে বলা যায় যে, ব্রিটিশ সংবিধান ও তার রাজনৈতিক জীবনের পরিচয় ব্রিটিশদের সামাজিক ও অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে গঠিত ও বিবর্তিত হয়েছে।  ব্রিটিশ সংবিধান বিবর্তনশীল। G.G Moddie এর মতে, "the British constitution is a continuously charging blend of the ancient and nodern.

মন্তব্যসমূহ