ব্রিটিশ সংবিধানের উৎসগুলাের নাম লিখ অথবা, ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী কী? অথবা, ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলােচনা কর

 প্রশ্না 8 ॥ ব্রিটিশ সংবিধানের উৎসগুলাের নাম লিখ । অথবা , ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী কী ? অথবা , ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ আলােচনা কর । 




উত্তর :

ভূমিকা : আধুনিক বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে ব্রিটিশ সংবিধান । এ সংবিধান কোনাে নির্দিষ্ট গণপরিষদ বা বিপ্লবী পরিষদ অথবা কোনাে রাজাদেশ বলে সৃষ্টি লাভ করেনি বরং এটি এক দীর্ঘ , ধীর এবং অব্যাহত ও প্রধানত শান্তিপূর্ণ ক্রমবিবর্তনেরই ফল । তাই এ সংবিধানের উৎস এক নয় বহু । ফলে ব্রিটিশ সংবিধান কখনই সম্পূর্ণ নয় । সব সময়ের জন্যই ক্রমবর্ধমান । ব্রিটিশ সংবিধানের উৎসের এ বৈচিত্র্যের কারণে বলা হয় " A lifetime's would not make any student an expert on all aspects of the British constitution . "


 ব্রিটিশ সংবিধানের উৎস : নিম্নে ব্রিটিশ সংবিধানের উৎসগুলাে আলােচনা করা হলাে : 

১. সনদ ও চুক্তিপত্র : বিভিন্ন সময়ে ইংল্যান্ডের রাজা কর্তৃক স্বীকৃত ও গৃহীত কতকগুলাে ঐতিহাসিক সনদ , সন্ধি ও চুক্তিপত্র , ব্রিটিশ শাসনতন্ত্রের উৎসসমূহের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ।

 ২. বিধিবদ্ধ আইন : ব্রিটিশ পার্লামেন্ট তার সার্বভৌম ক্ষমতাবলে সাধারণ আইনের সাথে সাথে শাসনতান্ত্রিক আইন প্রণয়নের ক্ষেত্রে উদ্যোগী হয়েছে । পার্লামেন্ট কর্তৃক প্রণীত এসব আইন শাসনতন্ত্রের উৎস হিসেবে স্বীকৃত । 

৩. বিচার বিভাগীয় সিদ্ধান্ত : ব্রিটিশ সংবিধানের আর একটি উৎস হলাে বিচার বিভাগের সিদ্ধান্ত । মামলা নিষ্পত্তি করতে গিয়ে বিচারকগণ ঐতিহাসিক সনদ ও চুক্তির সংজ্ঞা দেন , ব্যাখ্যা করেন ও এগুলাে প্রয়ােগের ক্ষেত্র চিহ্নিত করেন । তারা সংবিধানের আইনের রীতিসিদ্ধ অর্থ ও পরিধি নির্ধারণ করেন । 

৪. প্রথাগত আইন : প্রথাগত আইন ব্রিটিশ শাসনতন্ত্রের একটি উল্লেখযােগ্য উৎস । প্রথাগত আইন হলাে কতকগুলাে প্রচলিত ও প্রয়ােজনীয় শাসনতান্ত্রিক প্রথা ও রীতিনীতি যা শতাব্দীব্যাপী চলতে চলতে আদালতের মাধ্যমেই আইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে ।

৫. শাসনতন্ত্রসংক্রান্ত গ্রন্থ : সংবিধান বিশেষজ্ঞ , আইনবিদ ও পণ্ডিত ব্যক্তিদের দ্বারা রচিত শাসনতান্ত্রিক সম্পর্কিত প্রামাণ্য পুস্তকসমূহ ব্রিটিশ শাসনতন্ত্র বিকাশে বিশেষভাবে সাহায্য করেছে । এসব প্রামাণ্য গ্রন্থাদি ব্রিটিশ শাসনতন্ত্রের উল্লেখযােগ্য উপাদান হিসেবে গণ্য হয়ে থাকে । 

৬. শাসনতান্ত্রিক রীতিনীতি : শাসনতান্ত্রিক রীতিনীতি ব্রিটিশ শাসনতন্ত্রের সর্বাধিক উল্লেখযােগ্য ও গুরুত্বপূর্ণ অংশ । কেবল আইনের পদ্ধতির দ্বারা কোনাে শাসনব্যবস্থার যথার্থ রূপটি প্রতিভাত হয় না । এ কারণে আইনগত কাঠামাের সাথে সাথে শাসনতান্ত্রিক প্রথা ও রীতিনীতিগুলাে আলােচনাও অপরিহার্য । 


উপসংহার : অতএব বলা যায় , ব্রিটিশ সংবিধানের বহুবিধ উৎস রয়েছে । কোনাে একটি নির্দিষ্ট আইন বা দলিলের মধ্যে ব্রিটিশ সংবিধানের সকল উৎসের সন্ধান পাওয়া যাবে না । এ সংবিধান হলাে প্রথা ও দৈব্যের সন্তান , যার গতিধারা কখনাে দৈব দুর্ঘটনা , আবার কখনাে বা উচ্চ পরিকল্পনার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে ।

মন্তব্যসমূহ