প্রশ্ন: রাষ্ট্রের লক্ষ্যসমূহ আলোচনা কর। অথবা, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর। [জা. বি. ২০১২] রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ (২১১৯০১)
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনসমূহ
(২১১৯০১)
প্রশ্ন: রাষ্ট্রের লক্ষ্যসমূহ
আলোচনা কর।
অথবা, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য
বর্ণনা কর।
[জা. বি. ২০১২]
উত্তর।: ভূমিকা, রাষ্ট্রের
উদ্দেশ্য নিয়ে প্রাচীন যুগ থেকে অদ্যাবধি রাষ্ট্রেবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্যের
শেষ নেই।মূলত রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মত পার্থ্যক্যের ফলে রাষ্ট্রের উদ্দেশ্য সম্বন্ধে
ও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। রাষ্টের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন
সময়ে বিভিন্ন রাষ্ট্র দার্শনিক ও রাষ্ট্র চিন্তাবিদ বিভিন্ন মতামত দিয়েছেন।
১. প্রাচীন গ্রিক চিন্তাবিদদের
ধারণা:- প্লেটো, এরিস্টটল প্রমুখ দার্শনিকের মতে সুন্দর ও মঙ্গলময় জীবন প্রতিষ্ঠার
জন্যই রাষ্ট্রের অস্তিত্ব।
২. রোমান দার্শনিকদের ধারণা:-
রোমান দার্শনিকরা সাম্রাজ্য স্থাপন, আইন প্রণয়ন
ও শাসনকার্য পরিচালনাকে রাষ্ট্রের লক্ষ্য হিসেবে গণ্য করেছিলেন।
৩. মধ্যযুগে রাষ্ট্রের উদ্দেশ্য
সম্পর্কে ধারণা:- মধ্যযুগে রাষ্ট্র ধর্মীয় উদ্দেশ্য সাধনের জন্য শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার
কাজ করে যাবে।
![]() |
রাষ্ট্রের লক্ষ্যসমূহ আলোচনা কর। অথবা, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর। |
৪. চুক্তিবাদী দার্শনিকদের
ধারণা:- (টমাস হব্সের মতে)- ”রাষ্ট্রের উদ্দেশ্য হলো শান্তিশৃঙ্খলা রক্ষা করা ও সম্পত্তি
রক্ষণাবেক্ষণ করা”
(জন লকের মতে)- রাষ্ট্রের উদ্দেশ্য
হলো মানবসমাজের মঙ্গল সাধন করা। কিন্তু চরমভাবে উদ্দেশ্য হলো সংঘবদ্ধ জীবনে সম্পত্তির
সংরক্ষণ।
উপসংহার:- উপরিউল্লিখিত আলোচনা
হতে প্রতীয়মান হয় যে রাষ্ট্রের আসল উদ্দেশ্য হলো মানব কল্যাণ নিশ্চিত করা, আধুনিক রাষ্ট্র
সেহেতু কল্যাণ রাষ্ট্র।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন